বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় সম্প্রতি ৮২ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্টের 'নিয়োগ পত্র দেয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়াললাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান বলেন "এ পেশায় যারা এসেছেন তাদের প্রধান উদ্দেশ্যই হবে সকল যাত্রীর নিরাপত্তা ও সেবার দিকে নজর রাখা। এটি একটি চ্যালেঞ্জিং পেশা। যাত্রীদের প্রতি সন্তোষজনক সেবা ও বিমানের ভাবমূর্তি তথা দেশের সুনাম বজায় রাখার বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ উপদেশ দেন। তিনি তার বক্তব্যে নতুন গ্রাউন্ড সার্ভিস এ্যাসিস্টেন্টদের তৃতীয় টার্মিনালে সেবা প্রদানের ক্ষেত্রে উন্নত যাত্রীসেবা প্রদান করার জন্য আহবান জানান। অনুষ্ঠানে বিমানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট পদে ৫৪ হাজার জন প্রার্থী আবেদন করে। লিখিত পরীক্ষায় মোট ১৯৩০ জন প্রার্থী উত্তীর্ণ হয়। এর মধ্যে ৩৮০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এর মধ্যে প্রথম ধাপে ৬৯ জন এবং দ্বিতীয় ধাপে ৮২ জনকে নিয়োগ পত্র প্রদান করা হলো। এছাড়া ১২২ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।- বিজ্ঞপ্তি










