ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ বিনতে মো. হাশিম, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হরতান্তো সুবোলো এবং সিঙ্গাপুর হাইকমিশনের প্রধান শীলা পিল্লাইয়ের সম্মানে সম্প্রতি বিদায়ী নৈশভোজের আয়োজন করে আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। এ সময় অন্যান্য দেশের কূটনীতিকদের মধ্যে ছিলেন ব্রুনাইয়ের হাইকমিশনার হাজী হারিস বিন হাজী উসমান, ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন মান কুওং, থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস। এছাড়া আইসিসিবির ভাইস প্রেসিডেন্ট এ কে আজাদ ও নাসের এজাজ বিজয়, নির্বাহী বোর্ডের সদস্য মীর নাসির হোসেন, কুতুবউদ্দিন আহমেদ, তপন চৌধুরী, মো. ফজলুল হক ও সিমিন রহমান, সদস্য মতিউর রহমান, মহাসচিব আতাউর রহমান ও মহাব্যবস্থাপক অজয় বি. সাহা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি