সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সঙ্গে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) ১৩তম পর্যালোচনা সভা সম্প্রতি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এসএমটির চেয়ারম্যান এবং ব্যাংকের সিইও ও এমডি মো. আফজাল করিম। এ সময় অন্যদের মধ্যে ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য এবিএম রুহুল আজাদ, ড. দৌলতুন্নাহার খানম, মোল্লা আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ড. আবুল কালাম আজাদ, গোপাল চন্দ্র ঘোষ ও ড. মোহাম্মদ আবু ইউছুফ।