বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের সপ্তম বিশেষ সাধারণ সভা সম্প্রতি হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম বহুমুখীকরণের মাধ্যমে ব্যবসার পরিধি বিস্তৃত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কাগজ প্রক্রিয়াকরণ ও মুদ্রণ ব্যবসার পাশাপাশি মনোস্পুল অবকাঠামো উন্নয়ন, রিয়েল এস্টেট, টেন্ডার, সরবরাহ ব্যবসা, আমদানি-রফতানি এবং প্রযুক্তি খাতে ব্যবসা সম্প্রসারণ করবে। বিপুলসংখ্যক শেয়ারহোল্ডারের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে উপস্থাপিত প্রস্তাব অনুমোদিত হয়। —বিজ্ঞপ্তি