দিবসটি উপলক্ষে গতকাল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রধান কার্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিল্প গ্রুপটির পরিচালক তানভীর মোস্তফা। এমজিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উদ্যোগ টেকসই পরিবেশ নিশ্চিতে প্রতিষ্ঠানটির অঙ্গীকার এবং পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ পরিবেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি তুলে ধরে।

অনুষ্ঠানে এমজিআইয়ের পরিচালক তানভীর মোস্তফা বলেন, ‘বিশ্ব এলপিজি দিবস আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবনমান উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় পরিচ্ছন্ন জ্বালানির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে ফ্রেশ এলপি গ্যাস নিরাপদ ও নির্ভরযোগ্য এলপিজির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফ্রেশ এলপিজির চিফ মার্কেটিং অফিসার আবু সাঈদ রাজা এবং এমজিআইয়ের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতীক উজ জামান খান, এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাডমিন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, সিনিয়র জিএম (অডিট) সাজ্জাদ হোসেন ও সিনিয়র ডেপুটি জিএম (এইচআর) মো. হোসেন মাহমুদ।

উল্লেখ্য, বিশ্ব এলপিজি দিবস উপলক্ষে ফ্রেশ এলপি গ্যাস দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় প্রতিষ্ঠানটির কার্যালয়, চারটি এলপিজি কারখানা এবং আড়াই শতাধিক পরিবেশকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া বাসার বারান্দা, ছাদ কিংবা উপযুক্ত যেকোনো স্থানে বৃক্ষ রোপণ করে তার ছবি বা ভিডিও ফ্রেশ এলপি গ্যাসের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ উপহার।