‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। রোববার (১৪ জুলাই) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আনুষ্ঠানিকভাবে ২৭ এবং ২৮ জুলাই অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’-এর উদ্বোধন ঘোষণা করেন।

এশিয়ার দ্রুতবর্ধনশীল সম্ভাবনার বাজারগুলোর মধ্যে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরো উচ্চ পর্যায়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে ‘স্মার্ট বাংলাদেশ: এন্ডলেস পসিবিলিটিজ’ থিম নিয়ে দ্বিতীয় বছরের মতো আয়োজন হচ্ছে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট’।

আইসিটি বিভাগের সেক্রেটারি এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামসুল আরেফিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়াও আয়োজকদের দিক থেকে উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ, সামিটটির ইভেন্ট পার্টনার উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেড থেকে ম্যানেজিং ডিরেক্টর সাব্বির রহমান তানিম, কমিউনিকেশন পার্টনার এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম এবং ম্যানেজিং পার্টনার তাসনুভা আহমেদ টিনাসহ প্রতিষ্ঠানগুলোর অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাওয়ারড বাই স্পন্সর— এসবিকে টেক ভেঞ্চারস থেকে ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং পার্টনার, সোনিয়া বশির কবির এবং সিইও অব এক্সেলারেট হার, মুনজারিন মাহবুব অবনি; প্রিমিয়াম স্পন্সরদের মধ্য থেকে— আমি প্রবাসী লিমিটেডের সিইও অ্যান্ড কো-ফাউন্ডার নামির আহমেদ নুরি এবং বিজনেস অপারেশন লিড আহসানুল হক আদনান; নেক্সট ভেঞ্চারসের চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ আবদুল্লাহ জায়েদ এবং চিফ স্ট্র্যাটেজি অফিসার সৈয়দ আবদুল্লাহ গালিব।

অনুষ্ঠানটি সামি আহমেদের স্বাগত বক্তব্য দিয়ে শুরু হয়, তারপর সামিট ইভেন্টটির প্ল্যান এবং ডিজাইনের দিকগুলো নিয়ে আগত অতিথিদেরকে সেখানে বিস্তারিত ধারণা দেন উইন্ডমিল-এর সাব্বির রহমান তানিম। দেশের বাইরে থেকে বিজনেস ও স্টার্টআপ জগতের কোন্ গুরুত্বপূর্ণ ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং ইনভেস্টর অর্গানাইজেশনগুলো এ ইভেন্টে অংশ নিতে আসছেন, সে বিষয়েও জানানো হয়। মাইন্ডশেয়ার-এর মোরশেদ আলম তার বক্তব্যে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’ সম্পর্কে সবাইকে অবহিত করার গুরুত্ব তুলে ধরেন, সেই সঙ্গে ইভেন্টের আগে-পরে এবং সমস্ত আয়োজন চলাকালে পুরো সামিটের বিষয়ে আগ্রহী এবং সংশ্লিষ্ট নাগরিকসহ সব মহলকে যথাযথভাবে অবগত করার পরিকল্পনা সবার সামনে তুলে ধরেন।

‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’ ইভেন্টটিতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের সঙ্গে প্রিমিয়াম স্পন্সর মাস্টারকার্ড, সিগনেচার স্পন্সর সুইস অ্যাম্বাসি, কমিউনিকেশন পার্টনার মাইন্ডশেয়ার, ইভেন্ট পার্টনার উইন্ডমিল, ইকোসিস্টেম ইন্যাবলার পার্টনার ইয়ুথ কো. ল্যাব, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল, নলেজ পার্টনার লাইটক্যাসেল এবং রেজিস্ট্রেশন পার্টনার সহজ সম্পৃক্ত আছে।

‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’ সম্পর্কে বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে আসন সংরক্ষণের জন্য
https://www.startupsummit.gov.bd/ এ সাইটে ভিজিট করতে হবে। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের সোশ্যাল মিডিয়া চ্যানেলে নিয়মিত আপডেট পাওয়া যাবে। বিজ্ঞপ্তি