বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উদ্যোগে মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধে সম্প্রতি পিরোজপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় জেলার ১৯টি ব্যাংকের শতাধিক কর্মকর্তা। লিড ব্যাংক হিসেবে এ কার্যক্রম পরিচালনা করে ব্র্যাক ব্যাংক। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএফআইইউর পরিচালক মুহাম্মদ আনিছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও ক্যামেলকো চৌধুরী মঈনুল ইসলাম। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন বিএফআইইউর যুগ্ম পরিচালক ইবনে আহসান কবির ও মো. আশরাফুল আলম এবং উপপরিচালক মো. মনিরুল ইসলাম।