পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাস্পস) লিমিটেডের গতকাল ৯ দশমিক ৭১ শতাংশ শেয়ারদর বেড়েছে। এদিন কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১৩৯ টাকা, আগের কার্যদিবসে যা ছিল ১২৬ টাকা ৭০ পয়সা। 

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৬৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৭৯ পয়সায়। 

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ২০ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮২ টাকা ৯১ পয়সায়। ২০২১-২২ হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিডি ল্যাম্পস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ১০ পয়সা। 

২০২০-২১ হিসাব বছরের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৫ টাকা ১০ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৯ টাকা ৮৮ পয়সা। ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বিডি ল্যাম্পস। ২০১৮-১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। আগের হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ দিয়েছিল তারা।

এছাড়া ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসে সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।