লন্ডনে অনুষ্ঠিত ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৪-এ ‘বেস্ট ব্যাংক’ ও ‘বেস্ট ব্যাংক ফর করপোরেট রেসপনসিবিলিটি’ পুরস্কারে ভূষিত হয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এ নিয়ে পঞ্চমবার ব্যাংকটি সম্মানজনক এ স্বীকৃতি পেল।
ইবিএল জানিয়েছে, ২০২৩ সালে ইস্টার্ন ব্যাংকের নেট মুনাফা ১৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এছাড়া অ্যাসেট প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৫ শতাংশ, এ সময় রিটার্ন ইকুইটি উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে ১৬ দশমিক ৩ শতাংশে দাঁড়ায়, যা ২০২২ সালে ছিল ১৫ দশমিক ৫ শতাংশ।—বিজ্ঞপ্তি










