এনসিসি ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশারের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় অংশ নেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, সাবেক চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ, পরিচালকরা মো. আবদুল আউয়াল, তানজীনা আলী, সৈয়দ আসিফ নিজামউদ্দীন, খায়রুল আলম চাকলাদার, মো. মঈনউদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার, সাবেক চেয়ারম্যান এসএম আবু মহসীন, এমডি ও সিইও এম শামসুল আরেফিন প্রমুখ।