ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ‘গাইডলাইনস অন সাসটেইনেবিলিটি অ্যান্ড ক্লাইমেট রিলেটেড ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলা। মূল বিষয়ের ওপর আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী ও যুগ্ম পরিচালক আহমেদ জুবায়ের মাহবুব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ডিএমডি মিফতাহ উদ্দীন। সভাপতিত্ব করেন আইবিটিআরএর অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।
ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।










