আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা নারী নেতাদের সম্মান জানিয়েছে প্রাভা হেলথ। প্রতিষ্ঠানটি তাদের নারী কর্মীদের নেতৃত্ব, উদ্ভাবন ও স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্য করার প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে।
প্রাভা হেলথে নারীরা নেতৃত্বের প্রথম সারিতে থেকে কাজ করছেন। তারা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ, নতুন প্রযুক্তি ও সেবার উন্নয়ন এবং মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। চিকিৎসক, গবেষক, নির্বাহী ও পরিচালনাগত নারী নেতৃত্ব প্রতিষ্ঠানটির লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশ্বমানের স্বাস্থ্যসেবা সহজলভ্য ও রোগীকেন্দ্রিক করতে তারা নিরলস পরিশ্রম করছেন।
প্রাভা হেলথ বাংলাদেশের প্রথম ও একমাত্র ইন্টিগ্রেটেড আন্তর্জাতিক মানের বহির্বিভাগীয় ক্লিনিক। এটি দেশের ক্রমবর্ধমান মধ্যবিত্তের জন্য নির্ভুল, সহানুভূতিশীল ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। প্রতিষ্ঠানটি প্রতিরোধমূলক, উন্নয়নমূলক ও চিকিৎসামূলক স্বাস্থ্যসেবা প্রদান করে। রোগীরা পারিবারিক চিকিৎসকের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে পারেন। এছাড়া বিশ্বমানের রোগ নির্ণয় সুবিধা ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
প্রাভা হেলথ বাংলাদেশের প্রথম রোগী অ্যাপ চালু করেছে। এছাড়াও প্রাভা হেলদই প্রথম প্রথম মলিকুলার ক্যান্সার ডায়াগনস্টিক পিসিআর ল্যাব প্রতিষ্ঠা করেছে। এটি দেশের ১১টি আন্তর্জাতিক মানের ল্যাবের মধ্যে একটি, যা দেশের অধিকাংশ জেলায় ল্যাব সেবা প্রদান করছে।
বিশ্বের অন্যতম শীর্ষ সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০২৩ সালে প্রাভা হেলথকে গ্লোবাল ইনোভেটর এবং ২০২১ সালে টেকনোলজি পাইওনিয়ার হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০২০ সালে প্রাভা হেলথকে ওয়ার্ল্ড চেঞ্জিং আইডিয়া হিসেবে স্বীকৃতি দেয় ফাস্ট কোম্পানি। প্রতিষ্ঠানটির সাফল্য নিয়ে হার্ভার্ড বিজনেস স্কুল ও কলাম্বিয়া বিজনেস স্কুল গবেষণা করেছে ও কেস স্টাডি প্রকাশ করেছে।
২০২৩ সালে ইওয়াই এবং হোগান লোভ্যালস প্রাভা হেলথকে বিশ্বের ১০০টি অর্থবহ ব্যবসায়িক উদ্যোগের একটি হিসেবে ঘোষণা করেছে, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ইউএন গ্লোবাল গোলস) অর্জনে ভূমিকা রাখছে। সম্প্রতি, ২০২৪ সালে, প্রাভা হেলথ গ্লোবাল হেলথ ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন করেছে, যা টিম ফান্ড কর্তৃক প্রদান করা হয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.praavahealth.com
—বিজ্ঞপ্তি










