রূপালী ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ঢাকায় প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের এমডি ও সিইও এবং রূপালী ইনভেস্টমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ডিএমডি হাসান তানভীর। এছাড়া প্রতিষ্ঠানটির পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াছমিন, পরিচালক অধ্যাপক ডা. শফিকুজ্জামান, নাসরিন সুলতানা, রূপালী ব্যাংকের জিএম ও প্রতিষ্ঠানটির সিইও এসএম দিদারুল ইসলাম এবং হেড অব বিজনেস অ্যান্ড অপারেশনস মো. জুনায়েদ মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কোম্পানি সচিব মোস্তফা সাজ্জাদুল হক এসিসিএ। —বিজ্ঞপ্তি
রূপালী ইনভেস্টমেন্টের ১৩তম এজিএম অনুষ্ঠিত
রূপালী ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ঢাকায় প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।










