কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংকের করপোরেট ব্যাংকিং ডিভিশনের নতুন নামকরণ করা হয়েছে ‘করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং’। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে করপোরেট ডিভিশনের অর্ধবার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান। এ সময় এমডি ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের ডিএমডি ও করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের প্রধান তারেক রেফাত উল্লাহ খানের নেতৃত্বে এ বছরের প্রথমার্ধে ডিভিশনটি উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে।—বিজ্ঞপ্তি
ব্র্যাক ব্যাংকের করপোরেট ব্যাংকিং ডিভিশন এখন নতুন পরিচয়ে
কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংকের করপোরেট ব্যাংকিং ডিভিশনের নতুন নামকরণ করা হয়েছে ‘করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং’।










