দি এশিয়া ফাউন্ডেশনের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সাইবার নিরাপত্তা তহবিলের আওতায় প্রটেক্ট ডট এনজিও ও গ্লোবাল সাইবার অ্যালায়েন্সের অংশীদারত্বে এবং গুগল ডট অর্গের সহায়তায় গতকাল বিশ্ববিদ্যালয়ের প্লাজা এলাকায় সেন্টারটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক বিশেষ উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ট্রাস্টি সদস্য বেনজীর আহমেদ, দি এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ এবং ভিসা বাংলাদেশের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক এবং প্রকৌশল ও ভৌতবিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন। এছাড়া বক্তব্য প্রদান করেন উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে রেহান আসিফ আসাদ বলেন, ‘সংযোগ, ডিজিটাল পাবলিক অবকাঠামো এবং সাইবার নিরাপত্তা—এ তিনটি বিষয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে থাকা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ভিত্তিক এ ধরনের উদ্যোগ জাতীয় সাইবার সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতের দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ বলেন, ‘একাডেমিয়া, শিল্প খাত ও সরকারের মধ্যে কার্যকর সহযোগিতার মাধ্যমে আগামী প্রজন্মের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তৈরি এবং দেশের ডিজিটাল নিরাপত্তা সক্ষমতা জোরদারে এ সেন্টার গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম গড়ে তোলা: একাডেমিয়া-শিল্প-সরকার সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকার, একাডেমিয়া, শিল্প খাত, উন্নয়ন সহযোগী সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে উদীয়মান সাইবার হুমকি মোকাবেলা, দক্ষ জনবল তৈরি, সরকারি-বেসরকারি অংশীদারত্ব, ডিজিটাল আস্থা বৃদ্ধি এবং টেকসই সহযোগিতার মাধ্যমে দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়।