দেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ১০০তম নিরীক্ষা কমিটির সভা সম্পন্ন করেছে। সম্প্রতি আইপিডিসির এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এটি করপোরেট গভর্ন্যান্সে প্রতিষ্ঠানটির এক গৌরবময় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন নিরীক্ষা কমিটির চেয়ারম্যান সরওয়ার আজম খান। এ সময় আরো উপস্থিত ছিলেন আইপিডিসির হেড অব ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স আব্দুল্লাহ আল মাহমুদ মো. কায়েস, কোম্পানি সেক্রেটারি, হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স এবং হেড অব ব্র্যান্ড ও করপোরেট কমিউনিকেশন (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার সামিউল হাশিম।
এছাড়া নিরীক্ষা কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন পরিচালক ড. শাহ মো. আহসান হাবীব ও বাংলাদেশ সরকারের মনোনীত পরিচালক মাকসুরা নূর। তাদের দিকনির্দেশনা কমিটির কৌশলগত সংযুক্তি ও গভর্ন্যান্স অবজেক্টিভ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, ১০০তম নিরীক্ষা কমিটির সভা প্রতিষ্ঠানটির দায়বদ্ধতা ও ভবিষ্যতমুখী পরিচালন ব্যবস্থার প্রতি দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন।
সভায় নিরীক্ষা কমিটির চেয়ারম্যান সরওয়ার আজম খান বলেন, ১০০তম সভা কেবল একটি সংখ্যা নয়। এটি আইপিডিসির নৈতিকতা, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রতিটি স্তরে স্বচ্ছতার প্রতিশ্রুতির প্রতিচ্ছবি। —বিজ্ঞপ্তি










