ওয়ান ব্যাংক পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২৫ জুলাই)
২০২৪ তারিখে লেকশোর গ্র্যান্ড, গুলশান, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ওয়ান ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব এ. এস. এম. শহীদুল্লাহ্ খান।
এবারের বার্ষিক সাধারণ সভায় ব্যাংক ৩.৫ শতাংশ নগদ এবং ৩.৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে। শেয়ারহোল্ডারদের পাশাপাশি সভায় উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংক পিএলসির পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান সাঈদ এইচ. চৌধুরী, পরিচালকদের মধ্যে ছিলেন কাজী রুকুনউদ্দীন আহমেদ, শওকত জামান, অনন্যা দাশ গুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক নৌবাহিনীর সাবেক প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। এ সময় ব্যাংকের পরিচালক জহুর উল্লাহ্ অনলাইনে সভায় যোগদান করেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং ডিএমডি ও কোম্পানী সেক্রেটারি জন সরকারসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা।










