বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক অঙ্গনে আরো যোগ্য করে তুলতে ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির জন্য সোনারগাঁও ইউনিভার্সিটি ও গ্লোবালইডি একটি বিশেষ কোর্স চালু করার চুক্তি স্বাক্ষর করেছে। এ কোর্সের মাধ্যমে ক্রিকেটাররা ভাষাগত দুর্বলতা কাটিয়ে আরো আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের প্রকাশ করতে সক্ষম হবে, যা আন্তর্জাতিক ক্রিকেটে তাদের কার্যকারিতা বাড়াবে।
এই উদ্যোগের মূল লক্ষ্য তরুণ ক্রিকেটারদের পেশাদারত্বের মান আরো উন্নত করা এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ ক্রিকেটের প্রতিনিধিত্বকে আরো সমৃদ্ধ করা। চুক্তিতে স্বাক্ষর করেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান এবং গ্লোবালইডির পক্ষে স্বাক্ষর করেন পরিচালক লায়ন মীর আব্দুল আলীম। এ সময় আরো উপস্থিত ছিলেন গ্লোবালইডির প্রধান নির্বাহী মো. আবু হানিফ, মেহেরাব হোসেন জোসি, ক্রিকেটার রনি তালুকদার, আল-আমিন হোসেন, মাহিদুল অঙ্কন এবং মাহফুজ রাব্বি। —বিজ্ঞপ্তি










