বিশেষ সিএসআর ফান্ডের আওতায় চাষাবাদ ও কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের উপস্থিতিতে বেসরকারি উন্নয়ন সংস্থা সেতুর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আব্দুল কাদেরের কাছে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের ডিএমডি মো. মাসুম উদ্দীন খান এবং আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।