ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে সিঙ্গার বেকো চালু করেছে ‘সলিউশন কার্ড’ ক্যাম্পেইন। যেকোনো সিঙ্গার বা বেকো স্টোর থেকে রেফ্রিজারেটর, ফ্রিজার, টিভি, ওয়াশিং মেশিন বা মাইক্রোওয়েভ ওভেন কিনলে গ্রাহকরা পাচ্ছেন একটি সলিউশন কার্ড। যা স্ক্র্যাচ করে জিতে নিতে পারবেন সম্পূর্ণ হাউসফুল অ্যাপ্লায়েন্স অফার। এছাড়া গ্রাহকরা পেতে পারেন যেকোনো একটি নির্দিষ্ট অ্যাপ্লায়েন্স যেমন টিভি, ওয়াশিং মেশিন, ওভেন, রিচার্জেবল ফ্যান বা গ্রাইন্ডার জেতার সুযোগ।
সলিউশন কার্ডে আরো রয়েছে এলপিজি গ্যাস বিল ও ঈদ বাজার ডিসকাউন্ট, যা গ্রাহকের ঈদ উৎসবকে আরো অর্থবহ করে তুলবে। এ অফার ঈদের দিন পর্যন্ত চলমান থাকবে। —বিজ্ঞপ্তি










