নাভানা গ্রুপ ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি গ্রুপ স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রোববার ( ২৩ ফেব্রুয়ারি) চুক্তিটি সই হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নাভানা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার মোস্তফা জাহিদ আহমেদ এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এসভিপি ও বিভাগীয় প্রধান গাজী রাফি আহমেদ সামস্ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এই চুক্তি নাভানা গ্রুপের কর্মীদের স্বাস্থ্য ও আর্থিক কল্যাণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।










