ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, স্থানীয় মানুষের দোরগোড়ায় দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংকিং সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যেই নতুন শাখাটি চালু করা হয়েছে।
উৎসবমুখর পরিবেশে শাখাটির উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ। এ সময় তিনি শ্রীনগর ও আশপাশ এলাকার দুই হাজারের বেশি ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা, উন্নত ডিজিটাল ব্যাংকিং এবং আরো কার্যকর রেমিট্যান্স সেবা নিশ্চিতের আশ্বাস দেয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে মাঝারি ও বৃহৎ উদ্যোক্তাদের জন্য ইউসিবির রয়েছে বিভিন্ন ধরনের আর্থিক পণ্য ও সেবা। পাশাপাশি এ অঞ্চলের মানুষের জন্য বিপুল রেমিট্যান্স সম্ভাবনাকে সামনে রেখে বিশেষ সেবাও আমরা দিচ্ছি।’ ইউসিবির শ্রীনগর শাখাটি স্থানীয় অর্থনীতিকে আরো গতিশীল ও আর্থিক সেবার পরিসরকে শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় ব্যাংকটির এমডি ও সিইও জানান, ইউসিবি বর্তমানে শাখা-উপশাখা ও এজেন্ট আউটলেট মিলিয়ে ১ হাজার ২৭টি সার্ভিস পয়েন্টের মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে।










