দেশের ‘ক্ষুদ্রঋণ সেক্টরের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা, অভিজ্ঞতা বিনিময় ও করণীয়’ শীর্ষক দ্বিতীয় পর্বের গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ‘পদক্ষেপ’ এর প্রধান কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপের শুরুতে ‘পদক্ষেপ’ এর উপ-নির্বাহী পরিচালক ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক তার প্রেজেন্টেশনের মাধ্যমে ক্ষুদ্র ঋণ সেক্টরের বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ ও উন্নয়নের করণীয় বিষয়গুলোর ওপর একটি সামগ্রিক চিত্র তুলে ধরেন।

সভা পরিচালনা করেন ‘পদক্ষেপ’ এর নির্বাহী পরিচালক মো. সালেহ বিন সামস। সংলাপে দেশের ক্ষুদ্র ঋণ সেক্টরের ৩৪টি এনজিও সংস্থার সক্রিয় অংশগ্রহণ ও তাদের অভিজ্ঞতা ও পর্যালোচনাভিত্তিক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন পদক্ষেপের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এ বি এম সিদ্দীক।

অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন ক্ষুদ্রঋণ সংস্থাগুলোকে টেকসই উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে আরো মনোযোগী হতে বলেন এবং সেক্টরের বিভিন্ন বিষয়ে তার সুচিন্তিত মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন। —বিজ্ঞপ্তি