‘ফিডব্যাক অ্যান্ড উইন’ শীর্ষক অনলাইন গ্রাহক পরিষেবা ফিডব্যাক সার্ভে প্রোগ্রাম চালু করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সমীক্ষাটি ত্রৈমাসিকভাবে পরিচালিত হচ্ছে। এর লক্ষ্য ব্যাংকের পরিষেবা ও পণ্যের মান উন্নত করা। সম্প্রতি জুন ত্রৈমাসিক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান ও ডিএমডি মো. জাহিদ হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।