মধুমতি ব্যাংক পিএলসির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। জুম প্রযুক্তির সহায়তায় এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর। এ সময় ভাইস চেয়ারম্যান শেখ সালাহ্উদ্দিন এমপি, নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের পরিচালক, স্পন্সর শেয়ারহোল্ডার এবং এমডি ও সিইও মো. সফিউল আজমসহ ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন। —বিজ্ঞপ্তি
মধুমতি ব্যাংকের ১১তম এজিএম অনুষ্ঠিত
মধুমতি ব্যাংক পিএলসির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।










