মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে সরবরাহকারীদের অর্থায়নে চুক্তি সই হয়েছে। সম্প্রতি এমটিবির করপোরেট হেড অফিসে ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমানের উপস্থিতিতে এএমডি ও সিবিও, মো. খালিদ মাহমুদ খান এবং প্রাণ-আরএফএল গ্রুপের ডিরেক্টর-ফাইন্যান্স, উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেছেন। এ সময় এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব সিআরএম, উসমান রাশেদ মুয়ীন, হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন, আবদুল মান্নান, ডিভিশনাল হেড অব হোলসেল ব্যাংকিং-১, মোহাম্মদ মামুন ফারুক উপস্থিত ছিলেন।
এমটিবি ও প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে সরবরাহকারীদের অর্থায়নে চুক্তি স্বাক্ষর
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে সরবরাহকারীদের অর্থায়নে চুক্তি সই হয়েছে।










