বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) শিক্ষার্থী মো. সেলিম তালুকদারসহ ছাত্র আন্দোলনের সব শহীদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজনে ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর উদ্দিন সিদ্দিক, সদস্য ও বিজিএমইএর সাবেক সভাপতি মো. ফারুক হাসান, মো. জাকির হোসাইন অংশ নেন। এ সময় ভিসি অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমান, প্রো-ভিসি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়া বিইউএফটি মুক্তমঞ্চকে ‘শহীদ সেলিম মুক্তমঞ্চ’ হিসেবে ঘোষণা করেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, টিম গ্রুপের এমডি ও বিজিএমইএর সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব এবং ট্রাস্টি বোর্ডের সদস্য মশিউল আজম সজল। —বিজ্ঞপ্তি