প্রাইম ব্যাংক পিএলসি ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের মধ্যে ডিস্ট্রিবিউটর অর্থায়ন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী এবং সিনজেনটা বাংলাদেশের এমডি মোহাম্মদ হেদায়েত উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস, হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশন ব্যাংকিং সাজিদ রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি
প্রাইম ব্যাংক ও সিনজেনটার মধ্যে ডিস্ট্রিবিউটর অর্থায়ন চুক্তি সই
প্রাইম ব্যাংক পিএলসি ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের মধ্যে ডিস্ট্রিবিউটর অর্থায়ন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।










