বিশেষায়িত অস্ত্রোপচারবিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে জ্ঞান বিনিময়ে অংশ নিতে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশী মেডিকেল শিক্ষার্থী, পোস্ট গ্র্যাজুয়েট রেসিডেন্ট ও কনসালট্যান্টরা। জেএমআই গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়।
অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে চারটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল ‘মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি (এমআইসিএস) অ্যান্ড রোবোটিক কার্ডিয়াক সার্জারি: স্মল ইনসিশন, বিগ ইমপ্যাক্ট’, ‘লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্টেশন (এলডিএলটি): ইনোভেশন, এথিকস অ্যান্ড আউটকাম’, ‘ইউরেথ্রাল স্ট্রিকচার: ডিসিশন মেকিং ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড’ এবং ‘অ্যাওয়েক ক্র্যানিওটমি’।
অনুষ্ঠানে নিজ নিজ সেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞ ডা. মো. রেহান সায়িদ (কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি); ডা. এলানকুমারান কে (লিভার ট্রান্সপ্লান্ট, হেপাটোবিলিয়ারি ও রোবোটিক সার্জারি); ডা. সন্দীপ বাফনা (ইউরোলজি ও রোবোটিক সার্জারি) এবং ডা. সিদ্ধার্থ ঘোষ (নিউরোসায়েন্স)। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. তামজিদ আলম।
এ আয়োজনকে আরো সমৃদ্ধ করেন বাংলাদেশের হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক ও লিভার ট্রান্সপ্লান্টেশন সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস ও অধ্যাপক ডা. হাশিম রাব্বি; কার্ডিয়াক সার্জন ডা. মো. মাহবুবুর রহমান ও ডা. কামরুন নাহার; ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন ও অধ্যাপক ডা. এনআই ভূঁইয়া এবং নিউরোসায়েন্স বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী মিল্লাদ ও অধ্যাপক ডা. মো. খায়রুল কবির।










