শেভরন বাংলাদেশের সহযোগিতায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) মাসব্যাপী সামার স্কুল প্রোগ্রাম-২০২৪-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শেভরন বাংলাদেশের প্রতিনিধি, এইউডব্লিউর শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে এইউডব্লিউর উপাচার্য ড. রুবানা হক, সামার স্কুল প্রোগ্রামের পরিচালক মহিউদ্দিন আহসানুল কবির চৌধুরী, ড. শিহাব আল আবিদ, পূজা বৈদ্যসহ অন্যরা বক্তব্য রাখেন।

মাসব্যাপী এ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের বিজ্ঞান, কলা, জনস্বাস্থ্য ও নেতৃত্বের দক্ষতার জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এতে দেশের বিভিন্ন প্রান্তের ৮৯ জন তরুণী অংশগ্রহণ করেন।