সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ট্রাভেল বিজনেস পোর্টালের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে পে-রোল ব্যাংকিং, কালেকশন সার্ভিস, পেমেন্ট সার্ভিস ও অন্যান্য ব্যাংকিং সেবা প্রদানে এ চুক্তি করা হয়। সাইথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসেন এবং ট্রাভেল বিজনেস পোর্টালের স্বত্বাধিকারী মো. মনজুরুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ডিএমডি আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
সাউথইস্ট ব্যাংক ও ট্রাভেল বিজনেস পোর্টালের মধ্যে এমওইউ সই
সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ট্রাভেল বিজনেস পোর্টালের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।










