সম্প্রতি স্পেনের মেলিয়া সিটগেসে অনুষ্ঠিত হয়েছে ‘কিউএস হায়ার এডুকেশন সামিট: ইউরোপ ২০২৪’। এতে অন্যতম স্পনসর হিসেবে অংশগ্রহণ করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি)। এ বছর সামিটের থিম ছিল ‘চেঞ্জ মেকারস ইন সাসটেইনেবিলিটি: নিউ ভিশনস অব ইউরোপ হায়ার এডুকেশন বাই ইয়াং মাইন্ডস’। এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল ইইউ বিজনেস স্কুল। সামিটে এআইইউবির পক্ষে প্রতিনিধিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন এবং ভিসি ড. কারমেন জেড লামাগনা। তারা বাংলাদেশের উচ্চ শিক্ষায় এআইইউবির অবস্থান তুলে ধরেন।