মানুষের দৃষ্টিশক্তির উন্নয়নে কাজ করতে ভিশনস্প্রিংয়ের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। স্বাস্থ্য খাতে ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় আমি’ একটি বিশেষ করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) উদ্যোগ, যা প্রতিবন্ধীদের সক্ষমতা ও অন্তর্ভুক্তি নিয়ে কাজ করে। সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ডিএমডি ও সিওও মো. সাব্বির হোসেন এবং ভিশনস্প্রিংয়ের কান্ট্রি ডিরেক্টর মাইশা মাহজাবীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে ব্র্যাক ব্যাংকের করপোরেট ও ইমার্জিং করপোরেট ক্লায়েন্টদের কারখানার ১৫ হাজার এবং নন-এক্সিকিউটিভ ৫০০ কর্মীকে বিনামূল্যে আই স্ক্রিনিং সেবা দেয়া হবে।
বিনামূল্যে আই স্ক্রিনিং সেবা দিতে ভিশনস্প্রিং ও ব্র্যাক ব্যাংকের মধ্যে চুক্তি সই
মানুষের দৃষ্টিশক্তির উন্নয়নে কাজ করতে ভিশনস্প্রিংয়ের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।










