ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মোহাম্মদ শামসুল ইসলামকে আগামী তিন বছরের জন্য পুনর্নিয়োগ করা হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি প্রতিষ্ঠানটিতে এএমডি হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে ১৬ জুলাই ২০২১ থেকে ১৫ জুলাই ২০২৪ পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এরই ধারাবাহিকতায় পরিচালনা পর্ষদের ২৫৬তম সভার সিদ্ধান্তক্রমে মোহাম্মদ শামসুল ইসলামকে একই পদে পুনরায় নিয়োগ দেয়া হয়। বাংলাদেশ ব্যাংক তার এ পুনর্নিয়োগ অনুমোদন করেছে। প্রায় ৩৬ বছরের ব্যাংকিং পেশায় অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ শামসুল ইসলাম ১৯৮৯ সালে এবি ব্যাংকে প্রবেসনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।—বিজ্ঞপ্তি