কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রেড, রিয়েল এস্টেট, রেমিট্যান্স, কালচারাল এবং বিজনেস সামিট ২০২৪। ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশ রেমিট্যান্স এক্সপোর হেলথকেয়ার পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।
৫ দিন ব্যাপী এই আয়োজনে অংশগ্রহণ করতে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, ক্রিটিক্যাল কেয়ার কনসালট্যান্ট ডা. মো. আব্দুল হান্নানসহ ৪ সদস্যের একটা টিম গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকা ত্যাগ করেছেন। সেখানে তারা বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ প্রদানের পাশাপাশি নিজেদের প্যাভিলিয়ন থেকে প্রবাসীদের জন্য বিশেষ হেলথ কার্ড বিতরণ করবেন যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশী ও দেশে অবস্থানরত তাদের পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে বিশেষ ছাড়ে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।










