খুলনায় উদ্বোধন হয়েছে ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্টস লিমিটেড-এর নতুন শাখা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এর খুলনা শাখার নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান।

এ সময় ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্টস লিমিটেড-এর চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আহমেদ জাকারিয়া (বীর প্রতীক), ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ মোল্লা, শাখা ব্যবস্থাপক জনাব আবু সৈয়দ মোস্তফা জামান উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্টস লিমিটেডের গ্রাহক ও স্থানীয় সম্মানীয় ব্যক্তিরা।

-বিজ্ঞপ্তি