রাজধানীর একটি কনভেনশন সেন্টারে শুক্রবার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৫৯ সালে বুলবুল ললিতকলা একাডেমির উদ্যোগে প্রথমবার ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যকে নৃত্যনাট্যে রূপান্তর করা হয়।

সেই ধারাবাহিকতায় এবারের মঞ্চায়নে লোকনৃত্যনাট্যের মাধ্যমে রূপাই ও সাজুর মর্মস্পর্শী প্রেম ও বিরহের আখ্যান নতুনভাবে তুলে ধরা হয়। আয়োজনে নৃত্য পরিবেশন করেন শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ এবং নৃত্যাঞ্চল। পরিবেশনার দায়িত্বে ছিলেন আনিসুল ইসলাম হিরু।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ।