ওয়ান ব্যাংক পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান। সভায় ৩ দশমিক ৫ শতাংশ নগদ ও ৩ দশমিক ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করা হয়। এ সময় শেয়ারহোল্ডারদের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান সাঈদ এইচ চৌধুরী, পরিচালক কাজী রুকুনউদ্দীন আহমেদ, শওকত জামান, অনন্যা দাশ গুপ্ত এবং স্বতন্ত্র পরিচালক ও নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। ব্যাংকের পরিচালক জহুর উল্লাহ্ অনলাইনের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এমডি মো. মনজুর মফিজ এবং ডিএমডি ও কোম্পানি সচিব জন সরকারসহ সংশ্লিষ্টরা।