জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সম্প্রতি ১০ হাজার চারা গাছ বিতরণ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান ও কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক। এ সময় আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা জজ ও চর সাজাই কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ফউজুল আজিম, ঢাবির শিক্ষক ও চর সাজাই কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক আব্দুর রাজ্জাক খান, বল্লভের খাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুর রাজ্জাক এবং চর সাজাই কল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম।