প্রতিষ্ঠানটির স্বীকৃতি ও সম্মাননা প্লাটফর্ম ‘প্রিমিয়ার সিমেন্ট লিজেন্ড ক্লাবের’ উদ্যোগে সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে একযোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের ক্লাবের সদস্যরা অংশ নেন।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়। 

রাজধানী ঢাকার হলিডে ইন, চট্টগ্রামের ফয়’স লেক রিসোর্ট এবং সিলেটের হোটেল ভ্যালি গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা উৎসবমুখর পরিবেশে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করেন। এ সময় নৈশভোজ, মতবিনিময় এবং প্রিমিয়ার সিমেন্টের প্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটি জানায়, ‘প্রিমিয়ার সিমেন্ট লিজেন্ড ক্লাব’ তাদের নিয়মিত ও গুরুত্বপূর্ণ রিটেইলারদের অবদানের স্বীকৃতি, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব আরো সুদৃঢ় করার লক্ষ্যে গঠিত একটি বিশেষ উদ্যোগ। 

প্রিমিয়ার সিমেন্ট মিলস আরো জানায়, রিটেইলাররা শুধু ব্যবসায়িক অংশীদার নন, বরং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ সহযাত্রী। এ সম্পর্ক আরো শক্তিশালী করতে ‘লিজেন্ড ক্লাবের’ মাধ্যমে ভবিষ্যতেও সদস্যদের জন্য সম্মাননা, সম্পর্ক উন্নয়ন এবং মূল্যসংযোজনমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।