সারা দেশে শহরকে ঢেলে সাজাতে একঝাঁক তরুণ রঙ-তুলি হাতে তুলে নিয়েছে। নিজ নিজ উদ্যোগে শহরের জরাজীর্ণ, পুরনো দেয়ালগুলোয় রঙ-তুলিতে রাঙিয়ে তুলছে তারা। বিভিন্ন শহরে শহরে বসেছে তারুণ্যের মেলা। রাজধানীর মতোই রঙ-তুলির ছোঁয়ায় তারুণ্যের দীপ্তি ছড়াচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রাঙামাটি, টাঙ্গাইল, সাতক্ষীরা, বগুড়াসহ বিভিন্ন শহরের রাজপথ থেকে গলিপথ। যেখানে ফুটে উঠেছে অসাম্প্রদায়িক বাঙালি জাতির ভাবমূর্তিসহ ফুল, পাখি আর নানা শব্দের উচ্চারণ। আগামী প্রজন্মের উদ্যোগে সবসময় পাশে আছে বার্জার পেইন্টস।—বিজ্ঞপ্তি