বিটিএমএর প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে শওকত আজিজ রাসেলকে। গতকাল সংগঠনের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শওকত আজিজ রাসেল এর আগে তিন মেয়াদে ছয় বছর বিটিএমএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং একাধিক মেয়াদে এক দশকেরও বেশি সময় সংগঠনের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল একজন ব্যবসায়ী। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক। —বিজ্ঞপ্তি