আইবিএ-জেইউ উইকেন্ড এমবিএ প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বসন্ত থিমে হাওয়াই মিঠাই সাংস্কৃতিক অনুষ্ঠান।

উইকেন্ড এমবিএ প্রোগ্রামের কোরডিনেশন কমিটির প্রধান অধ্যাপক ড. জাসমিন জাইম অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইবিএ-জেইউর অধ্যাপক কামরুল আরেফিন, অধ্যাপক ড. মোহাম্মদ বখতিয়ার রানা, সহযোগী অধ্যাপক আলমগীর হোসাইন, সহযোগী অধ্যাপক সপ্তর্ষি ধর, সহকারী অধ্যাপক তাহিরা ফারজানা, সহকারী অধ্যাপক পলাশ সাহা, সহকারী অধ্যাপক রতুল কুমার সাহা এবং সহকারী অধ্যাপক মো. বাদরুল আলম।

অনুষ্ঠানে বর্তমান ও পুরাতন শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন। প্রায় ৩ ঘণ্টার এই প্রোগ্রামে শিক্ষার্থীরা ১৮টি পারফরমেন্স উপস্থাপন করেন। অনুষ্ঠানে রেফেল ড্র আয়োজন করা হয় যার পৃষ্টপোষকতায় ছিল হারলেন নিউইয়র্ক, আহ্লান ও জোশ গিয়ার। একই সঙ্গে প্রত্যেক বিজয়ীকে মূল্যবান বই উপহার দেয়া হয়।

সবশেষে, অধ্যাপক ডঃ জাসমিন জাইম সফলভাবে পুরো প্রোগ্রাম আয়োজন করার জন্য আয়োজকসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি