সাউথইস্ট ব্যাংক পিএলসিতে নিয়োগপ্রাপ্ত ৩১ জন ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের (গ্রেড-২) জন্য সম্প্রতি বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুদ্দিন মো. ছাদেক হোসেন। এ সময় তিনি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন। —বিজ্ঞপ্তি