ধর্মঘট ও সংগঠকদের দাবির পরিপ্রেক্ষিতে কর্মীদের বেতন বাড়িয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক রেস্তোরাঁ চেইন ওয়াফেল হাউজ। কোম্পানির সিইও জো রজার্স জানিয়েছেন, জুনে মূল বেতন ঘণ্টাপ্রতি কমপক্ষে ৩ ডলারে বাড়ানো হবে এবং ২০২৬ সালের জুনের মধ্যে প্রতি ঘণ্টায় তা কমপক্ষে ৫ ডলার ২৫ সেন্টে উন্নীত হবে। ইউনিয়ন অব সাউদার্ন সার্ভিস ওয়ার্কার্স ওয়াফেল হাউজে বেতন বাড়ানো, রেস্তোরাঁয় নিরাপত্তা ও কর্মক্ষেত্রে খাবারের জন্য কর্মীদের বেতন থেকে প্রতিদিন ৩ ডলার ১৫ সেন্ট করে কেটে নেয়ার অনুশীলনের অবসানের দাবিতে ধর্মঘট করেছিল। এপি
কর্মীদের বেতন বাড়াল ওয়াফেল হাউজ
ধর্মঘট ও সংগঠকদের দাবির পরিপ্রেক্ষিতে কর্মীদের বেতন বাড়িয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক রেস্তোরাঁ চেইন ওয়াফেল হাউজ।










