উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ আগস্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ টাকা ৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৯ টাকা ৪ পয়সায়।

চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১১ টাকা ৭৩ পয়সায়। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩০ টাকা ৬০ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৩ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ৩৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১০৭ টাকা ৪৮ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বেক্সিমকো ফার্মার ইপিএস হয়েছে ১০ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ২০ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৭ টাকা ৯১ পয়সায়।

১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৪৬ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩ হাজার ৮২১ কোটি ৯৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪৪ কোটি ৬১ লাখ ১২ হাজার ৮৯। এর ৩০ দশমিক ১৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ৫৫, বিদেশী বিনিয়োগকারী ২৭ দশমিক ১৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৭ দশমিক ১৭ শতাংশ শেয়ার রয়েছে।