ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) উদ্যোগে সম্প্রতি রাজশাহী জেলার ২৪০ জন কৃষি উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। ইউসিবির ডিএমডি মোহাম্মদ শাহ আলম ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এএমডি এটিএম তাহমিদুজ্জামান ও কৃষি তথ্যবিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক। এছাড়া অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলে রাব্বি ও মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।