বাংলাদেশে গাড়ির বাজারে মিতসুবিশি মোটরসের নতুন মডেল মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট দারুণ সাড়া ফেলেছে। অত্যাধুনিক প্রযুক্তি, উচ্চ পারফরম্যান্স এবং স্টাইলিশ ডিজাইনের কারণে এটি ক্রেতাদের পছন্দের তালিকায় উঠে এসেছে। শহরের ব্যস্ত রাস্তায় মসৃণ ড্রাইভিং বা অফ-রোড অ্যাডভেঞ্চার—সব ক্ষেত্রেই এ এসইউভি গাড়িটি দিচ্ছে আরাম, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার নিশ্চয়তা।

বাংলাদেশের রাস্তায় গাড়ি চালানো অনেক সময়ই ঝামেলাপূর্ণ হয়ে ওঠে। এ ঝামেলা মোকাবেলায় মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্টে আছে চারটি বিশেষ ড্রাইভিং মোড—নরমাল, ওয়েট, মাড এবং গ্রাভেল। যেকোনো পরিস্থিতিতে চালক প্রয়োজন মতো মোড নির্বাচন করে রাস্তায় স্বাচ্ছন্দ্যে গাড়ি চালাতে পারবেন।

গাড়িটিতে আছে ইলেকট্রনিক পার্কিং ব্রেক, পার্কিং সেন্সর, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম এবং রিয়ার ভিউ ক্যামেরা। নিরাপত্তার জন্য থাকছে ছয়টি এসআরএস এয়ারব্যাগ, এবিএস, ইবিডি, এএসসি এবং ইএসএস। শিশুদের নিরাপত্তায় চাইল্ড সেফটি লক ও আইএসও-ফিক্স চাইল্ড সিট সিস্টেমও রয়েছে।

গাড়ির ইন্টারিয়রে যুক্ত হয়েছে ১২ দশমিক ৩ ইঞ্চির এসডিএ এইচডি টাচ প্যানেল ডিসপ্লে, যা এই সেগমেন্টের সবচেয়ে বড় ও উন্নত। অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে ছাড়াও এতে আছে নেভিগেশন, ব্লাইন্ড স্পট ওয়ার্নিং, রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট (আরসিটিএ) এবং আরো অনেক ফিচার। পেছনের যাত্রীদের জন্য সেকেন্ড রো এসি ভেন্ট এবং হ্যান্ডস-ফ্রি পাওয়ার টেইলগেটও যুক্ত করা হয়েছে।

অফ-রোডিংয়ের শখ পূরণে মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট হতে পারে আদর্শ। পাহাড়ি রাস্তায় সহজ ড্রাইভিংয়ের জন্য আছে এইচএসএ প্রযুক্তি এবং পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণের জন্য এওয়াইসি। বাংলাদেশে এ ধরনের অফ-রোডিং সক্ষমতা সম্পন্ন গাড়ি খুব কমই রয়েছে।

গাড়িটির দৈর্ঘ্য ৪ হাজার ৩৯০ মিলিমিটার, প্রস্থ ১ হাজার ৮১০ মিলিমিটার, উচ্চতা ১ হাজার ৬৩৫ মি.মি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২২২ মি.মি। এতে রয়েছে ১ হাজার ৪৯৯ সিসির ডিওএইচসি ১৬-ভালভ ৪ সিলিন্ডার (১ দশমিক ৫এল মাইভেক) ইঞ্জিন এবং সিভিটি ট্রান্সমিশন। গাড়ির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৭০ কিলোমিটার।

গাড়িতে ম্যাকফেরসন স্ট্রাট সাসপেনশন এবং ১৮ ইঞ্চি মেশিন কাট অ্যালয় হুইল ব্যবহৃত হয়েছে। রয়েছে ৫ দশমিক ২ মিটার টার্নিং রেডিয়াস এবং ৪২ লিটার জ্বালানি ধারণক্ষমতা।

ইন্টেরিয়র কালো রঙের এবং সিটগুলো সিন্থেটিক লেদারে মোড়ানো। পেছনে তিনজন যাত্রীর জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। ইন্সট্রুমেন্টাল প্যানেলের হরিজন্টাল ডিজাইনের কারণে সামনের জায়গা বেশ খোলামেলা।

মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্টের বর্তমান বাজার মূল্য ৪৯ লাখ ৫০ হাজার টাকা। তবে নতুন বছরের ডিসকাউন্ট অফারে এটি পাওয়া যাচ্ছে ৪৮ লাখ ৫০ হাজার টাকায়।

উল্লেখ্য, অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার, আকর্ষণীয় ডিজাইন এবং হাই-পারফরম্যান্সের কারণে এ গাড়ি শুধু পারিবারিক বা ব্যবসায়িক ব্যবহারের জন্য নয়, অফ-রোডিংয়ের ক্ষেত্রেও জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে। —বিজ্ঞপ্তি