ঢাকায় অনুষ্ঠিত সেফ ইন্টারন্যাশনাল এক্সিবিশন অন এইচভিএসিআর ও কোল্ড চেইন ২০২৫ এ অংশ নিয়ে হায়ার বাংলাদেশ তাদের নতুন প্রযুক্তিনির্ভর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও সমাধান উপস্থাপন করেছে। ১৫ মে সকালে শুরু হওয়া এ প্রদর্শনীতে হায়ার তাদের এমআরভি৫ সিরিজের ভিআরএফ ব্যবস্থা, মাঝারি আকারের বাণিজ্যিক শীতাতপ যন্ত্র ও ঘরের জন্য ব্যবহৃত শীতাতপ যন্ত্র (রুম এয়ার কন্ডিশনার) প্রদর্শন করে।

প্রদর্শনীতে সবচেয়ে বেশি নজর কেড়েছে হায়ারের এমআরভি৫ সিরিজের ভিআরএফ ব্যবস্থা। এটি একক মডিউলে ৮ থেকে ৪২ এইচপি পর্যন্ত এবং সর্বোচ্চ ১২৬ এইচপি (১০০ দশমিক ২ টন) পর্যন্ত যুক্ত করার সুবিধাসহ উচ্চ ক্ষমতাসম্পন্ন সমাধান। উন্নত মানের ডিসি ইনভার্টার স্ক্রল সংকোচনযন্ত্র ও পাখার মোটর ব্যবহারের ফলে এই যন্ত্র শক্তি সাশ্রয় করে এবং নিরবিচারে কাজ করতে সক্ষম। নতুন প্রযুক্তির চারদিক থেকে গরম-বাতাস স্থানান্তরের যন্ত্র (হিট এক্সচেঞ্জার) ব্যবহার করায় তাপ স্থানান্তরের দক্ষতা ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

এ ভিআরএফ ব্যবস্থায় সর্বোচ্চ ১ হাজার মিটার পর্যন্ত সংযোগ দেয়া যায়, যা বড় বাণিজ্যিক ভবনের জন্য উপযুক্ত। এটি শূন্যের নিচে ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় গরম ও ৫৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠাণ্ডা পরিবেশে কার্যকরভাবে কাজ করতে পারে।

হায়ারের মাঝারি আকারের বাণিজ্যিক শীতাতপ যন্ত্র মূলত রেস্তোরাঁ, ব্যাংক, ক্লিনিক ও খুচরা দোকানের জন্য তৈরি। এতে ইনভার্টার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা বিদ্যুৎ সাশ্রয় করে ও সহজে বসানো যায়।

ঘরের জন্য ব্যবহৃত শীতাতপ যন্ত্রে (রুম এয়ারকন্ডিশনার) রয়েছে শক্তিশালী ঠাণ্ডা করার ক্ষমতা, দ্রুত পরিবেশ ঠাণ্ডা করার সুবিধা, ইনভার্টার প্রযুক্তি ও বুদ্ধিমান নিয়ন্ত্রণ ব্যবস্থা। বাংলাদেশে এ যন্ত্র এরই মধ্যে গ্রাহকদের আস্থা অর্জন করেছে।

প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে হায়ার শুধু তাদের পণ্যের সক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতি দেখায়নি। একই সঙ্গে এটি প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের পণ্য হাতে-কলমে দেখার ও বুঝে নেয়ার সুযোগও দিয়েছে—যা প্রতিষ্ঠানটির মান, উদ্ভাবন ও নির্ভরযোগ্যতার পরিচয় বহন করে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের শীতাতপ বিভাগের প্রধান মুনিম। তিনি বলেন, বাংলাদেশে হায়ারের শীতাতপ নিয়ন্ত্রণ পণ্যের সম্ভাবনা অনেক। ভবিষ্যতে এ খাতে আরো উন্নত প্রযুক্তি নিয়ে হায়ার কাজ করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের বিক্রয় বিভাগের প্রধান আশরাফুল আলম, বিক্রয়-আউট বিভাগের প্রধান মলয় সাহা, হায়ার চীনের পণ্য প্রধান ইয়াং আইগুও এবং করপোরেট বিক্রয় বিভাগের প্রতিনিধি রাজু আহমেদ। —বিজ্ঞপ্তি