ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় গাজীপুরের কালিয়াকৈরে নিজস্ব শোরুম চালু করেছে যমুনা ইলেকট্রনিকস। গতকাল ফিতা কেটে এ শোরুমের উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিকসের ডিরেক্টর অব মার্কেটিং সেলিম উল্যা সেলিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির হেড অব সেলস প্লাজা অপারেশন আব্দুল্লাহ আল মোর্শেদ, জিএম বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড সার্ভিস মুজাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্র্যান্ড ডেভেলপমেন্ট সাবিরুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ব্র্যান্ড ডেভেলপমেন্ট শরিফুল ইসলাম, গাজীপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার মো. রাজিব চৌধুরী, প্লাজা ম্যানেজার মো. নাজমুল হাসানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
কালিয়াকৈরে যমুনা ইলেকট্রনিকসের নিজস্ব শোরুম উদ্বোধন
ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় গাজীপুরের কালিয়াকৈরে নিজস্ব শোরুম চালু করেছে যমুনা ইলেকট্রনিকস।










